লোড হচ্ছে...

এনপিআই এর উদ্যোগে বিদ্যুৎ উপকরণ পরিদর্শন প্রোগ্রাম।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।


মানিকগঞ্জে ঐতিহ্যবাহী ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (এন পি আই) এর উদ্যোগে বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন প্রোগ্রাম অনুষ্ঠিত।  ২২শে এপ্রিল ২০২৬ ইং বুধবার সকালে মানিকগঞ্জ ঐতিহ্যবাহী ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে বিদ্যুৎ উপকেন্দ্র  পরিদর্শন প্রোগ্রাম আয়োজন করেন  বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ন্যাশনাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। এন পি আই এর স্লোগান : একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (এনপিআই) মানিকগঞ্জের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও হাতে কলমে শিক্ষার অগ্রগতির জন্য ধামরাই ১৩২/৩৩ কেভি জি আই এন এস গ্রীড  বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন প্রোগ্রামের আয়োজন করে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সপ্তম পর্বের শিক্ষার্থীরা সে সময় উপস্থিত থেকে ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষামূলক  বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডঃ মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ