নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ধানাইদহ দক্ষিণ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোঃ জ্যাকি হোসেন (২৬)'কে ২৫,০০০/- টাকা জরিমানা র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, অবৈধ মজুদদার, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-২ এর গোয়েন্দা দল নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ধানাইদহ দক্ষিণ বাজার সমবায় ফিলিং স্টেশনের পাশে জনাব আঃ মতিন এর বাড়িতে অবৈধ তেল মজুদ রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অতঃপর অদ্য ২৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ১৬৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এবং জনাব জুবায়ের জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বড়াইগ্রাম, নাটোর এর সহিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ মূলে অবৈধ তেল মজুত করার কারণে মোঃ জ্যাকি হোসেন (২৬), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-ভেড়ামারা, থানা-ভেড়ামারা, জেলা-রাজশাহী'কে ২৫,০০০/-টাকা জরিমানা করে এবং উদ্ধারকৃত অবৈধ তেল ডিজেল ১১৫ লিটারের বিক্রিত অর্থ/ জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়। উক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের পত্রিকায় প্রকাশ এবং টিভি চ্যানেলে প্রদর্শনের জন্য সকল ইলেক্ট্রনিকস্ মিডিয়াকে অনুরোধ করা হলো এবং আপনাদের কর্তৃক প্রকাশিত বার্তার লিংকটি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ


0 মন্তব্যসমূহ