লোড হচ্ছে...

বীরগঞ্জে জমকালো বর্ষবরণে এমপি মনজুরুল ইসলাম।


মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে মেতে ওঠেন সর্বস্তরের মানুষ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাতের আয়োজন। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরে দিনভর চলে নানা আয়োজন।


অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ও সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম (রিজু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম সেনা চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম (মাজু), উপজেলা যুবদলের সদস্য সচিব তানভির চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরী, কৃষকদল সভাপতি ফজলে আলম শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশাফুল দ্দৌলা খান বাবু এবং সদস্য সচিব কামরুল শাহজাহান সিরাজ (শিপন)সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের অসংখ্য নারী-পুরুষ বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি এমপি মোঃ মনজুরুল ইসলাম আয়োজক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ