নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩৩০ ঘটিকায় শাহাপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। ওৎ পেতে থাকার এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল হতে কিছুটা দূরে লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে বিজিবি’র আভিযানিক দল কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচলনা করে। দীর্ঘ সময় তল্লাশী করার এক পর্যায়ে আভিযানিক দল একটি পলিথিনে মোড়ানো প্যাকেট দেখতে পায় এবং প্যাকেটটি খুললে তার মধ্য হতে ৩৫০ পিস ভারতীয় ইয়াবা (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও একই দিন রাত্রি আনুমানিক ০৪৩০ ঘটিকায় মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন আইবাধ চর নামক এলাকায় কিছু মাদকদ্রব্য লুকানো অবস্থায় রয়েছে। তথ্যের ভিত্তিতে আভিযানক দল ঘটনাস্থলে পৌছালে আশেপাশে কোন লোক জনকে দেখতে না পেয়ে তল্লাশী কর্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে ঝাউ বনের মধ্যে একটি পলিথিনের ব্যাগ দেখতে পায় পরবর্তীতে আভিযানিক দল পলিথিনের ব্যাগটি খুললে তার মধ্য হতে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য রাজপাড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ