লোড হচ্ছে...

রাজশাহীতে পহেলা মে উদযাপনে রাজশাহী জেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা। প্রধান অতিথি মোঃ রকুনুজ্জামান আলম, প্রধান বক্তা রফিকুল ইসলাম তোতা।


মোঃজাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী 


রাজশাহী, ২৪ এপ্রিল: আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণে রাজশাহী জেলা শ্রমিক দল প্রস্তুতি সভা করেছে। আজ বৃহস্পতিব (২৪ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর পদ্মা গার্ডেনের কফিবারের কনফারেন্স রুমে জেলার সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো: মিজানুর রহমান (মধু)। সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: জিল্লুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি মো: রকুনুজ্জামান আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম তোতা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সহ-সভাপতি মো: মাইনুল হক মানা, রাজশাহী জেলা শ্রমিক দল পবা উপজেলার আহ্বায়ক মো: আতাউর রহমান, রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো: তাকাদ্দাস কাজল এবং রাজশাহী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রাউফ টিপু।বক্তারা পহেলা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিত হওয়ার আহ্বান জানান। দিবসটিকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণের ব্যাপারে আলোচনা হয় এবং আগামী ১ মে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে সকল ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।সভায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ