নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ রাজশাহী
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প ও র্যাব ১২ এর সিপিএসসি, বগুড়ার যৌথ অপারেশন দল কর্তৃক ০৩ রা এপ্রিল ২০২৬ খ্রিঃ ০৮.২০ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন কচুয়া নামাপাড়া গ্রামস্থ জনৈক ইয়ার উদ্দিন এর বসত বাড়ী এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা এলাকায় অপারেশন পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, যন্ত্রপাতী ও মোবাইলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের মূলহোতা আসামী ১। মোঃ জসিম উদ্দিন জুয়েল (৩৩), পিতা- বুলু, সাং-কুশারঘোপ, সাং- থানা-সোনাতলা, জেলা-বগুড়া সহ আরো ৪ আসামীকে গ্রেফতার করে। উক্ত সময় জসিম উদ্দিন কে জিজ্ঞাসাবাদ করিলে সে ডাকাতি করার বিষয়ে সত্যতা স্বীকার
করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় এবং রাজশাহী মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র, ছুড়ি দ্বারা ভয়ভীতি দেখাইয়া জিম্মি করে ডাকাতি করে আসিতেছে মর্মে স্বীকার করে। আসামী খুবই দুঃধর্ষ এবং খারাপ স্বভাবের। তার ডাকাতি ছাড়া আর অন্য কোন পেশা নেই। এছাড়াও তার নামে বগুড়া, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর সহ রাজশাহী জেলায় তার নামে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত উক্ত আসামীকে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মামলা নং-৬, তারিখ-০৩/০৩/২০২৬ ইং মূলে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।




0 মন্তব্যসমূহ