লোড হচ্ছে...

রাজশাহী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন সিট মানিক গ্রামস্থ এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩ ।


নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী মোঃ সোহানুর ইসলাম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ২৩-০৪-২০২৬ তারিখ র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন সিট মানিক গ্রাম এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোহানুর ইসলাম কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সোহানুর ইসলাম এর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২৭৯ পিস ট্যাপেন্টাডল, যার ওজন ১১২ (একশত বার) গ্রাম, যার মূল্য অনুমান (২৭৯০৩০০) = ৮৩,৭০০/- (তিরাশি হাজার সাত শত) টাকা উদ্ধার করতঃ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামি মোঃ সোহানুর ইসলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় বুচরা ও পাইকারী বিক্রি করতো। বর্ণিত আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে যে, সে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, তার পুরো নাম মোঃ সোহানুর ইসলাম (২৩) পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং- পশ্চিম কড়িয়া, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ