লোড হচ্ছে...

সখীপুরে তৃতীয় বিয়ে ঘিরে গৃহবধূ নির্যাতনের অভিযোগ।


গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ Smtv Media টাঙ্গাইল।


টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার শোলাপ্রতিমা এলাকায় নার্গিস আক্তার (২৭) নামে এক গৃহবধূকে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নার্গিস আক্তার মৃত আবু তাহের আলীর মেয়ে। তার স্বামী শরীফ (পিতা: হরমুজ মিয়া)।অভিযোগে জানা যায়, স্বামী শরীফ তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে পারিবারিক বিরোধ শুরু হয়। এর জের ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।  এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু বিচার দাবি করেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ