নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত্রী ১৫.৫০ ঘটিকায় র্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকশ আভিযানিক দল রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন পালী বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে ০১ বছরের সাজাপ্রাপ্ত সশ্রম কারাদন্ড ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমান'কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয় এবং উক্ত মামলায় আসামী দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।
.jpg)
0 মন্তব্যসমূহ