মোঃ মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রহিম বখশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সমিজ উদ্দিন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন শিক্ষার্থীকে মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছো, তারা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নেবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও পরিশ্রমকে ধারণ করবে। মনে রাখতে হবে, সফলতার কোনো শর্টকাট নেই—পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আর যারা নবাগত শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বলবো—শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই তোমাদের এগিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, “বিদ্যালয় তোমাদের জন্য শুধু একটি শিক্ষাঙ্গন নয়, এটি তোমাদের স্বপ্ন গড়ার স্থান। এখান থেকেই তোমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি হবে।”এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্রনাথ, সহকারী শিক্ষিকা মোছাঃ ইসমতারা, সহকারী শিক্ষক প্রেমহরি, সহকারী শিক্ষক পলাশ, সহকারী শিক্ষক মিলন ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ