লোড হচ্ছে...

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।


নিজস্ব প্রতিবেদকঃ  Smtv Media রাজশাহী বিভাগ রাজশাহী 

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।



এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর- ১৪.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব হেডকোয়াটারস্ ইন্ট উইং এর সহযোগিতায় র‍্যাব-৫, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস এলাকা কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৮/০৪/২০২৬ তারিখ দুপুর ১৪:০০ ঘটিকার সময় রাজশাহী জেলার বেলপুকুর বাইপাস মোড়স্থ মেসার্স বিসমিল্লাহ্ ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করাকালীন ঘটনাস্থলে হানিফ পরিবহনের ০১টি বাসের এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে অবৈধ মাদক ৩৮ বোতল ফেয়ারডিল পাওয়া গেলে তা জব্দ এবং বহনকারীকে গ্রেফতার করা হয়। উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ