লোড হচ্ছে...

বীরগঞ্জ ক্লিনিকে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু,ভুল চিকিৎসার অভিযোগ।


রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি Smtv Media  বীরগঞ্জ দিনাজপুর।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খানসামা রোডস্থ একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত প্রসূতির নাম সমেজা খাতুন (২৫)। তিনি কাহারোল উপজেলার সরঞ্জা এলাকার বাসিন্দা এবং তাঁর স্বামী আব্দুর রাজ্জাক।অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রসূতি সমেজা খাতুনকে বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পরিবারের সদস্যদের অভিযোগ, ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। অপারেশনে দায়িত্বে ছিলেন ডা. বকুল এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন শরিফুল ইসলাম।


ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ