মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ Smtv Media কুড়িগ্রাম।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কুড়িগ্রাম জেলা শাখার বিক্রয় প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় কমিটির মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কুড়িগ্রাম জেলা শাখার সকল বিক্রয় প্রতিনিধিগণের আয়োজনে কুড়িগ্রাম সদরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় সভাপতি মাইন উদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সমন্বয় রুহুল আমিন ও মনিরুল ইসলাম।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুড়িগ্রাম জেলা বিক্রয় প্রতিনিধি জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ও কুড়িগ্রাম জেলা বিক্রয় প্রতিনিধি জোটের যুগ্ম সদস্য সচিব বুলবুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বিক্রয় প্রতিনিধিগণ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা বিক্রয় প্রতিনিধি জোটের সদস্য সচিব আব্দুল মোতালেব। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ