নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী Smtv Media রাজশাহী
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০২ মে ২০২৬ খ্রিঃ সময় ২৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে ১২৬০ বোতল অ্যালকোহল মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আমিনুল ইসলাম (৪০), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং- ধানগাছি, থানা-বাগমারা, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল বিভিন্ন উপায়ে।
অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ অ্যালকোহল মাদকদ্রব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল মর্মে স্বীকার করে। উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ