লোড হচ্ছে...

বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা, ঢাকার বাজারে যাচ্ছে উৎপাদিত ফসল।


মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের কৃষক আব্দুর রউফ ক্যাপসিকাম চাষে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। তার কঠোর পরিশ্রম, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তায় উৎপাদিত এই উচ্চমূল্যের সবজি বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এতে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এলাকায় অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করছেন। ক্যাপসিকাম একটি পুষ্টিগুণসমৃদ্ধ সবজি। এতে রয়েছে ভিটামিন সি, এ ও কে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাপসাইসিন উপাদান হজমশক্তি বৃদ্ধি, ব্যথা উপশম এবং ত্বক ও চুলের যত্নেও কার্যকর বলে জানা গেছে। কৃষক আব্দুর রউফ জানান, শুরুতে তিনি ক্যাপসিকাম চাষ নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও নিয়মিত তদারকির কারণে তিনি সফলতা পেয়েছেন। বর্তমানে তার উৎপাদিত ক্যাপসিকামের চাহিদা ভালো থাকায় তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনা করছেন। এই সফলতার পেছনে সহযোগিতার জন্য দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম এবং সহকারী কৃষি অফিসার হায়দার আলীর দিকনির্দেশনা এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ