লোড হচ্ছে...

র‍্যাবের অভিযানে নাটোরে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার র‍্যাব ৫


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী Smtv Media  রাজশাহী।



র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ও সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর যৌথ আভিযানিক দল অদ্য ০৬ মে ২০২৬ তারিখ রাত ২০.৪৫ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন ০২ নং তেবাড়িয়া ইউনিয়নের বনবেল ঘড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ রেজাউল করিম (৪৬), পিতা-মোঃ সিরাজ, মাতা-মোছাঃ শুকুরজান, সাং-সাহাপুর, ডাকঘর-সাহাপুর-৬৬২০, থানা-ঈশ্বরদী ও জেলা-পাবনা 'কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ০৫ (পাঁচ) কেজি ২০০ (দুইশত) গ্রাম গাঁজা (মাদক), মোবাইল-০১ টি এবং মোটর সাইকেল-০১ টি জব্দ করা হয়।



ধৃত আসামি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ