লোড হচ্ছে...

টেকনাফে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ আটক।


মোঃ নুরুল আলম স্টাফ রিপোর্টারঃ Smtv Media টেকনাফ।



কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি'র আওতাধীন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হাজমপাড়া এলাকার একটি বসতঘরে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের পর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ তল্লাশি অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়।পরিকল্পনা অনুযায়ী বিজিবির একটি চৌকস আভিযানিক দল ভোররাতে ঘটনাস্থলের আশপাশে গোপনে অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে হাজমপাড়া এলাকার একটি বসতঘর ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়।এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মোঃ ইসহাক নামে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।আটককৃত মোঃ ইসহাক (২৬) টেকনাফ উপজেলার হাজমপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, উদ্ধারকৃত ফেনসিডিল মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করে মজুদ রাখা হয়েছিল। বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ