র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৩ মে ২০২৬ তারিখ রাত্রী-০০.১০ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি'র গোয়েন্দা দল জানতে পারে রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানাধীন নবগঙ্গা ৫নং আইবাধ নামক এলাকায় কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি চৌকষ আভিযানিক দল গভীর রাতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। অতঃপর উক্ত এলাকায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে ০১ টি হলুদ রংয়ের কাপড়ের ব্যাগের ভিতরে সাদা কাপড় দিয়ে প্যাঁচানো ০১ টি বিদেশী পিস্তল (MADE IN ITALY), ০৩ ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের তাঁজাগুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাঁজাগুলি উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত ঘটনায় আসামি গ্রেফতারে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী তৎপরতা চলমান আছে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ