মোঃ নুরুল আলম বান্দরবান জেলা প্রতিনিধিঃ Smtv Media বান্দরবান।
আজ ১১ই মে ২০২৬ ইংরেজি রোজ সোমবার। বান্দরবানের লামায় পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ‘লামা-আলীকদম মডেল ফারিয়া’ (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন)-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।দাবি ও প্রতিবাদে মানববন্ধনে বক্তারা জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় নানা অবহেলার শিকার হন। তারা স্পষ্টভাবে ঘোষণা করেন যে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন, বরং তারা স্বাস্থ্যসেবার এক অপরিহার্য অংশ।মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কয়েকটি দাবি উল্লেখ করেন, তার মধ্যে উল্লিখিত প্রধান দাবিগুলো হলো: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, অযৌক্তিক হয়রানি বন্ধ করে সম্মানজনক পরিবেশ বজায় রাখা।মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা, করোনা সংকটের অবদানের চিত্র মানববন্ধনে প্রদর্শিত প্লাকার্ডের মাধ্যমে মনে করিয়ে দেওয়া হয় যে। করোনা মহামারির চরম ঝুঁকি নিয়ে যখন সবকিছু স্থবির ছিল, তখনও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরবিচ্ছিন্নভাবে ওষুধের সরবরাহ নিশ্চিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়ে তারা সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন।কর্মসূচিতে লামা ও আলীকদম অঞ্চলের বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন। তারা ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দাবিসমূহ গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ