মোঃ রাকিবুল ইসলাম রাকিব মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য ও ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম বিশ্বাস বাবু।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ আমাদের মাঝে ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।এসময় তিনি ৯ নং ওয়ার্ডসহ সমগ্র মানিকগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজনের সাথে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ