লোড হচ্ছে...

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সম্মাননা পেলেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব, মোঃ ফরিদ আহমেদ।


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” সম্মাননা অর্জন করেছেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এবং শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে ১৯ মে আয়োজিত অনুষ্ঠানে উনার হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান, মোঃ আসাদুজ্জামান এবং সামছুন্নাহার পারভীন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


সম্মাননা পাওয়ার পর উনি বলেন, এই অর্জন উনার পেশাগত দায়িত্বকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন নতুন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে অনুপ্রাণিত করবে। উনি আরও বলেন, একজন শিক্ষক হিসেবে শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
উনি জাতীয় শিক্ষা সপ্তাহের উপজেলা পর্যায়ের বাছাই কমিটি, উপজেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে উনি উনার শিক্ষার্থীদের প্রতিও ধন্যবাদ জানান। বিশেষ করে শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘদিন কাজ করার কারণে উনি আজ “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” সম্মাননা অর্জন করতে পেরেছেন বলে উল্লেখ করেন।এ সময় উনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই উনার কাজের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন উনি।


উনার এই অর্জনে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়সহ পুরো এলাকার শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজ ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের সম্মাননা শিক্ষকদের আরও দায়িত্বশীল ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে উৎসাহিত করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ