মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী।
রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট নামকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। অনুষ্ঠানে রাসিক প্রশাসক নগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর নামকরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ