ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ সময়-০১.২৫ ঘটিকায় রাজশাহী আরএমপি এর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডি মধ্য পাড়া এলাকার পলাতক আসামি শামীম এর বাসায় অভিযান পরিচালনা করে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটো, ২টি বাটন মোবাইল ফোন সহ তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ আঃ রহমান (৬৪), পিতা-মৃত ওয়াছেল শেখ, সাং-মেহেরচন্ডী মধ্যপাড়া, ২৬ নং ওয়ার্ড, থানা-চন্দ্রিমা, আরএমপি-রাজশাহী ০২। মোঃ মহসিন (৩০), পিতা-মোঃ নবী হোসেন, সাং-সাইরগাছা, থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহী ০৩। মোঃ আঃ-আলিম (৩৬), পিতা-মৃত আইয়ুব আলী, সাং-সুত্রাবন, থানা-দামকুড়া, জেলা-রাজশাহী পলাতক আসামী ০৪। মোঃ শামীম (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-মেহেরচন্ডী মধ্যপাড়া, ২৬ নং ওয়ার্ড, থানা-চন্দ্রিমা, আরএমপি-রাজশাহী ০৫।
মোঃ কাশেম (৫০), পিতা-অজ্ঞাত, সাং- অজ্ঞাত (৪নং আসামীর বাসার ভাড়াটিয়া), থানা-চন্দ্রিমা, আরএমপি-রাজশাহী মহানগর রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামিদ্বয় কে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত বাড়ীতে মজুদ করে রেখেছিল মর্মে স্বীকার করে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা প্রকৃয়াধীন।




0 মন্তব্যসমূহ