লোড হচ্ছে...

গলাচিপায় নবাগত ইউএনও আবুজর মোঃ ইজাজুল হকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।


মোঃ নাসির উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ Smtv Media গলাচিপা পটুয়াখালী। 


উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হকের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় উপস্থিত বক্তারা গলাচিপা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত অগ্রগতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও তাঁর দক্ষতা, সততা ও দূরদর্শিতার মাধ্যমে উপজেলাকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবেন। এ সময় ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং গলাচিপার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই।”মতবিনিময় সভাটি পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়, যা গলাচিপা উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ