মোঃ নুরুল আলম বান্দরবান জেলা প্রতিনিধিঃ Smtv Media বান্দরবান।
আজ ১১ই মে, ২০২৬ ইংরেজি রোজ সোমবার। বান্দরবানের লামা উপজেলায় সরকারি সফরে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। আজ সোমবার (১১ মে) তিনি সেখানে পৌঁছালে অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানান, প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সরকারি সফরের মূল লক্ষ্য হলো পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সার্বিক তদারকি। সফরকালে প্রতিমন্ত্রী নিম্নলিখিত বিষয়গুলো পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন শিক্ষা উন্নয়ন, এলাকার শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি যাচাই, অবকাঠামো পরিদর্শন, বিদ্যালয়গুলোর নতুন ও বিদ্যমান ভবন বা অবকাঠামোগত অবস্থা দেখা। মান উন্নয়ন শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়। উন্নয়ন কর্মসূচি সরকার কর্তৃক বর্তমানে চলমান বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তব চিত্র পরিদর্শন।স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমে লামার শিক্ষা খাতের বিরাজমান বিভিন্ন সমস্যা দূর হবে এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ের প্রান্তিক শিশুদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ