রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
৫ মে মঙ্গলবার সকাল ১১টায় পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ভিজিএফ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন, খাঁটি উপকারভোগী নির্বাচন, সঠিক তদারকি এবং বিতরণে অনিয়ম রোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি তার বক্তব্যে বলেন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ নেই, প্রকৃত হত দরিদ্ররাই যেন এই সহায়তা পায়, তা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, সত্যজিৎ রায় কার্তিক, আনিসুর রহমান আনিস, গোপাল চন্দ্র দেব শর্মাসহ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ