মোঃ আব্দুস সালাম (প্রতিনিধি) Smtv Media রাজশাহী।
রাজশাহীর ঐতিহ্যবাহী ও ৫০০ বছরের প্রাচীন ঐতিহাসিক 'বাঘা শাহী মসজিদ'-এর নবগঠিত কমিটিতে সুদখোর, দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে ফুসে উঠেছে স্থানীয় তৌহিদী জনতা ও সচেতন নাগরিকবৃন্দ। বিতর্কিত এই কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে রোববার (২৪ মে) রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের কাছে সচেতন নাগরিক ও ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষে বাঘা উপজেলা যুবদল কর্মী মিজানুর রহমান সুমন একটি স্মারকলিপি প্রদান করেছেন। সারক লিপিতে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের স্বাক্ষর রয়েছে। এ সময় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ স্থানীয় জনগণকে আশ্বস্ত করেছেন যে, দ্রুততম সময়ের মধ্যে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠন করা হবে। স্থানীয়দের পক্ষে জমা দেওয়া ওই স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আল্লাহর পবিত্র ঘর ও ঐতিহাসিক এই দ্বীনি প্রতিষ্ঠানের পরিচালনা করার জন্য সম্প্রতি যে নতুন কমিটি গঠন করা হয়েছে, তা নিয়ে সাধারণ জনগণের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার চিহ্নিত সুদখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ আত্মসাৎকারী ও নৈতিক স্খলনজনিত কারণে বিতর্কিত কিছু ব্যক্তিকে এই পবিত্র কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। স্মারিকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে যে, পবিত্র স্থানে দাঁড়িয়ে মানুষ যেখানে আল্লাহর ইবাদত করে, সেখানে যদি এমন বিতর্কিত ও সামাজিক ব্যাধি ছড়ানো ব্যক্তিরা নেতৃত্বে আসে, তবে তা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে। এর ফলে মসজিদের উন্নয়ন ব্যাহত হওয়া এবং ধর্মীয় পরিবেশ বিনষ্ট হওয়ার সুনির্দিষ্ট আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে জানানো হয়।স্মারকলিপি পাওয়ার পর রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন। এবং তিনি উপস্থিত স্থানীয় বাসিন্দা ও তৌহিদী জনতাকে আশ্বস্ত করে বলেন, মসজিদের মতো পবিত্র জায়গায় কোনো বিতর্কিত, দুর্নীতিগ্রস্ত বা সুদখোরের স্থান হতে পারে না। তিনি অত্যন্ত দ্রুততার সাথে বর্তমান কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে সৎ, যোগ্য, পরহেজগার এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো আশ্বাস দেন এ সময়। এ বিষয়ে স্মারকলিপি প্রদানকারী যুবদল কর্মী মিজানুর রহমান সুমন বলেন , তারা বাঘা শাহী মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং এমপির এই তাৎক্ষণিক ও ইতিবাচক আশ্বাসে বাঘা উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিক ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তিনি আশা করছেন, সংসদ সদস্যের জরুরি ও কার্যকরী হস্তক্ষেপে অতি দ্রুত বাঘা শাহী মসজিদ তার ঐতিহ্য ও পবিত্রতা ফিরে পাবে।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ