নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী।
রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ‘কর্মী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মে (সোমবার) হড়গ্রামের কুশড়িপাড়া এলাকার খিরীশিন মডেল হাই স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।পবা উপজেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (রাজশাহী-৩, পবা-মোহনপুর) এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ রোকনুজ্জামান আলম। সভাপতিত্বে, করেন পবা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ গাজিউর রহমান (গাজলু)-এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ আলী হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা কমিটির সদস্য জনাব মোঃ আব্দুর রাজ্জাক পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল হালীম এবং রাজশাহী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম তোতা।ছিলেন জেলা শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: জিল্লুর রহমান। সংসদ সদস্য (অ্যাডভোকেট শফিকুল হক মিলন) বলেন: "দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মেহনতি মানুষের অধিকার আজ ভূলুণ্ঠিত। স্বৈরাচারী শক্তির হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পবা উপজেলা শ্রমিক দলের এই সম্মেলন আগামী দিনের যেকোনো রাজপথের আন্দোলন-সংগ্রামে আমাদের আরও বেগবান করবে। আমরা বিশ্বাস করি, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তি আবারও দেশের মানুষের মুখে হাসি ফোটাবে এবং অধিকার প্রতিষ্ঠা করবে।"জেলা শ্রমিক দলের সভাপতি (জনাব মোঃ রোকনুজ্জামান আলম) বলেন।পবা উপজেলা শ্রমিক দল আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই আমাদের এই কর্মী সম্মেলনের মূল উদ্দেশ্য। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং দেশের চলমান গণতান্ত্রিক ধারাকে পুনরুদ্ধার করতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যেভাবে নেতাকর্মীরা আজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, তা প্রমাণ করে যে পবার মাটিতে জাতীয়তাবাদী আদর্শ কতটা সুদৃঢ়। আমাদের এই ঐক্য ও শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে রাজপথের সকল কর্মসূচি সফল করতে হবে।" সম্মেলনের মূল বক্তব্য ও উদ্দেশ্য নেতাকর্মীরা বলেন। দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে।"সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে পবা উপজেলা শ্রমিক দল রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করবে। উপস্থিতি কর্মী সম্মেলনে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং শ্রমজীবী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ




0 মন্তব্যসমূহ