লোড হচ্ছে...

মানিকগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।




আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রসূত নার্সদের সক্ষমতায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১২ মে) সকালে আর্কিমিডিস মেডিকেল নার্সিং কলেজ, মানিকগঞ্জের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও মানবিক নার্সিং সেবা নিশ্চিত করতে আধুনিক প্রশিক্ষণ ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা। পরে এক আলোচনা সভায় নার্সদের পেশাগত উন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে নার্সদের অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক নার্সেস দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজে নার্সদের মর্যাদা বৃদ্ধির আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ