রাকিবুল ইসলাম মানিকগঞ্জ সাটুরিয়া স্টাফ রিপোর্টারঃ Smtv Media মানিকগঞ্জ।
দেশব্যাপী নদী-নালা ও জলধারা পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা-এর সাটুরিয়া উপজেলা-য় গাজীখালী নদীর সংযোগস্থল হতে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা খানম রিতা, মাননীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সারওয়ার আলম, পুলিশ সুপার (বিপিএম), মানিকগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুন আরা সুলতানা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গাজীখালী নদীর সংযোগস্থলে। প্রকল্পের আওতায় মোট প্রাক্কলিত মাটির কাজের পরিমাণ ৩০,০৬,০১২ ঘনফুট এবং এতে প্রায় ৬৫৪ জন উপকারভোগী সুবিধা পাবেন বলে জানা গেছে। প্রকল্প কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ বিনোদ আলী, সদস্য, বালিয়াটিইউনিয়ন পরিষদ, সাটুরিয়া, মানিকগঞ্জ।
প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সাটুরিয়া উপজেলার কর্মরত সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।




0 মন্তব্যসমূহ