বায়েজিদ জোয়ার্দার চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ Smtv Media চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য ২৪ মে ২০২৬ ইং দিবাগত রাত ২টার দিকে ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত ২০ মে দুপুরে ওই বৃদ্ধা মেয়ের বাড়ি কলাবাড়ী গ্রাম থেকে বাজারের ব্যাগ নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অভিযুক্ত তরিকুল ইসলাম ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে মেন্দের মাঠ এলাকায় নিয়ে যায়। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নির্যাতিত নারী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন জানান, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। সমাজে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ