লোড হচ্ছে...

রাজশাহীতে বাঘায় ঈদ আনন্দ: কুরবানির মাংস পৌঁছে দিলেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন।


মোঃ আব্দুস সালাম (প্রতিনিধি) Smtv Media রাজশাহী।




ঈদের আনন্দ কেবল নিজের পরিবারে সীমাবদ্ধ না রেখে, তা ছড়িয়ে দিয়েছেন বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ড এর সাধারণ মানুষের মাঝে। পবিত্র ঈদুল আজহার দিনে মাংস কিনতে না পারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবদল কর্মী ও বাঘা পৌরসভার আগামী নির্বাচনে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান সুমন।ঈদের নামাজ ও কুরবানির আনুষ্ঠানিকতা শেষ হতেই যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে নেমে নিজ হাতে কুরবানির মাংস পৌঁছে দেন তিনি।খোঁজ নিয়ে জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক প্রয়াস চালিয়েছেন সুমন। তবে এবারের আয়োজনে ছিল ভিন্ন মাত্রা। সুনির্দিষ্টভাবে পৌরসভার সেইসব পরিবারকে চিহ্নিত করা হয়েছিল, যারা লোকলজ্জার ভয়ে কারও কাছে হাত পাততে পারেন না, আবার আর্থিক সংকটে কুরবানিও দিতে পারেননি। মাংস হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পৌরসভার এক প্রবীণ বাসিন্দা বলেন, "এই বাজারে মাংস কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই। ঈদের দিনে সুমন নিজের হাতে আমাদের খোঁজ নিতে আসবে, এটা ভাবিনি। ওনার এই আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেছে।এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে মিজানুর রহমান সুমন বলেন, "রাজনীতি কোনো পদের লোভ বা প্রচারের মাধ্যম নয়, এটি মানুষের সেবা করার অন্যতম হাতিয়ার। ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন সমাজের প্রতিটি মানুষ মুখে হাসি ফোটানোর সুযোগ পায়। বাঘা পৌরসভার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকা আমার চিরকালের অঙ্গীকার।" আসন্ন নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে এই যুবদল নেতা আরও বলেন, "আমি বাঘা পৌরসভার আগামী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা চাই। পৌরবাসীকে শুধু আশ্বাস নয়, বরং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে এই পৌরসভাকে একটি জবাবদিহিতামূলক ও আদর্শ মডেল এলাকায় রূপান্তর করতে আমি বদ্ধপরিকর।" জনবান্ধব এই কার্যক্রমের পর থেকে পুরো পৌর এলাকায় সুমনের এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ