পলি রানী জেলা প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী।
সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশে নতুন যাত্রা সম্প্রতি বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র-এর রাজশাহী জেলা শাখার উদ্যোগে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি অনু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য ও পাঠচক্র-এর কেন্দ্রীয় কমিটি, ঢাকা কর্তৃক কমিটিটি অনুমোদন লাভ করে।এদিকে কবি, সাহিত্যিক ও সংগঠক রেবেকা আসাদ-কে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা মণ্ডলীতে আরও রয়েছেন কবি নূরুল ইসলাম, আরিফা বেগম ও নাসিমা জেয়ারদার।নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মতিউর রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তৈমুর রহমান ও বাবিলি খাতুন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন অনু চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না মুক্তা। এছাড়া অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মুসলেহা সুলতানা, সাহিত্য সম্পাদক রাকিব হাসান, সহকারী সাহিত্য সম্পাদক রিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক লাভলী ইয়াসমীন, সাংস্কৃতিক সম্পাদক খুশি আজাদ, দপ্তর সম্পাদক কাবেরী সাহা ও প্রচার সম্পাদক পলিরানী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তিতুমীর ও মাসুম।সংগঠন সূত্রে জানা যায়, বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, বই আলোচনা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি নবীন ও প্রবীণ লেখকদের সৃষ্টিশীল লেখালেখিকে উৎসাহিত করতে সংগঠনটি প্রতি তিন মাস অন্তর একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশের করে থাকেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি রাজশাহীর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ