ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী তারিখ ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩০০ ঘটিকায় চারঘাট বিকল্প বিওপি’র নিয়মিত টহল দল মাদক বিরোধী টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন চন্দন শহর নামক এলাকা দিয়ে মাদক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত চন্দন শহর এলাকার নিকটস্থ আম বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে টহল দল দেখতে পায় যে, দুইজন মাদক কারবারী মাথায় বস্তা নিয়ে আম বাগানের দিকে আসছে। তৎক্ষণাৎ তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীদের নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল বস্তাগুলো খুললে তার মধ্য হতে ১০০ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এছাড়াও অদ্য ২৬ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩৪০ ঘটিকায় আলাইপুর বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাঘা থানাধীন নাপিতের মোড় ১নং বাধ নামক এলাকা দিয়ে মাদক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ কবরে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধ এর পার্শ্বে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে টহল দল লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক করাবারীরা তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরক্ষনে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে টহল দল একটি বস্তা দেখতে পায় এবং বস্তাটি খুললে তার মধ্য হতে ২২ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ