মোজাম্মেল হক বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন এলাকাবাসী ও যুবসমাজ। “মাদককে না বলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামটিতে শুরু হয়েছে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে রাতে পাহারা দিচ্ছেন তরুণেরা। তাঁদের দাবি, মাদকাসক্তদের অবাধ চলাচল বন্ধ করা না গেলে যুবসমাজ আরও বিপথে যাবে। তাই বাইরের কোনো মাদকাসক্ত যুবককে রাতে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না।গ্রামবাসীরা জানান, রাতে এলাকায় কোনো মাদকসেবী বা সন্দেহভাজন ব্যক্তি প্রবেশ করলে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা একযোগে কাজ করছেন। যুবসমাজের সদস্যরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।এলাকাবাসীর ভাষ্য, “আমরা শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ চাই। গ্রামের তরুণদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবাই একসঙ্গে কাজ করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।”স্থানীয়দের আশা, প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে ভাবকী গ্রাম মাদকমুক্ত একটি আদর্শ গ্রামে পরিণত হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ