লোড হচ্ছে...

পুঠিয়ায় ১ নং আসামি ইদ্রিসকে গ্রেফতার করেছেন র‍্যাব ৫।


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী Smtv Media রাজশাহী।




রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার হতে হত্যাচেষ্টা মামলার ১নং এজাহারনামীয় আসামি দুর্ধর্ষ মোঃ ইদ্রিস আলী (৪২)'কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মামলার এজাহার বরাতে জানা যায়, আর্থিক লেনদেনের এক পর্যায়ে টাকা দিতে না পারায় আসামী মোঃ ইদ্রিস আলী (৪২) যায় দূর্গাপুর থানার আমগাছী এলাকায় এবং একই বসবাসরত মোঃ আব্দুল লতিফ'কে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে দূর্গাপুর থানায় এফআইআর নং-৯, তারিখ-১১ এপ্রিল ২০২৬, জিআর নং-৩০, তারিখ-১১ এপ্রিল ২০২৬, সময়-১৯.৫০ ঘটিকা। ধারা-৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪, পেনাল কোড-১৮৬০ এজাহার দায়ের করেন ভিকটিম এর স্ত্রী মোসা-আসমাতুন বিবি (৪৯)। এ ঘটনায় মামলা রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি দল আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। উক্ত আসামি অবস্থান সনাক্তপূর্বক র‍্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে রাত্রী-২২.২০ ঘটিকায় মোঃ ইদ্রিস আলী (৪২)'কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি করে। গ্রেফতারকৃত ১নং এজাহারনামীয় আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ