লোড হচ্ছে...

মানিকগঞ্জে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির উদ্বোধন।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।


আজ ২রা মে ২০২৬, শনিবার সকাল ১০টায় বান্দুটিয়া জাদুঘর-এ পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। মানিকগঞ্জ জাদুঘর, রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মেহের আজিজ ফাউন্ডেশন এবং মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-এর উদ্যোগে এবং ঢাকা ল্যান্ডস ক্লাব-এর তত্ত্বাবধানে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন মোঃ মাসুদুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিল রশিদ, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। লায়ন্স ক্লাব-এর উদ্যোগে এবং ঢাকা লাইন ক্লাবের চারজন চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত এই ফ্রি চক্ষু শিবিরে সংগঠনের কর্মকর্তারা জানান, ১৯৫৮ সাল থেকে তারা দেশের জনগণের সেবায় কাজ করে আসছেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করলে তা বাস্তবায়নে তিনি সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। তিনি আরও বলেন, “আমি মানিকগঞ্জের মেয়ে। মানিকগঞ্জবাসীর ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন।সভাপতির বক্তব্যে অধ্যাপক আবুল ইসলাম শিকদার বলেন, জাদুঘরের উদ্যোগে মানিকগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যেতে চান তারা এবং সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ২০০জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করার জন্য চক্ষু শিবিরের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ