লোড হচ্ছে...

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি জিন্নাহ কবীরের।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি Smtv Media মানিকগঞ্জ।



মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (৩ মে) বিকেলে দৌলতপুর উপজেলা-এর বাঁচামারা ইউনিয়ন-এর বিবিসি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদক ও চাঁদাবাজি বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি জিন্নাহ কবীর বলেন, মাদকসেবীরা নেশার টাকার জোগান দিতে গিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং অনেক সময় নির্যাতনের ঘটনাও ঘটে। এমনকি নেশার কারণে পরিবারের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি স্থানীয় মুরব্বী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকাসক্তদের বর্জন না করে কাউন্সেলিংয়ের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, যারা এই অবৈধ পথ থেকে ফিরে আসতে চান, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। তবে একাধিকবার সতর্ক করার পরও কেউ সংশোধিত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। বাঁচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. ইউনুস আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ