মোঃ নুরুল আলম বান্দরবান জেলা প্রতিনিধিঃ Smtv Media বান্দরবান।
আজ ৮ই মে ২০২৬ ইং রোজ শুক্রবার রাত ৮:৩০ মিনিট। উত্তর সুলতানপুর, সুয়ালক, বান্দরবান। সমাজের সকল স্তরের জনগণের উপস্থিতিতে সমাজ পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়ালাক ইউনিয়ন চেয়ারম্যান জনাব উক্যনু মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড মেম্বার জনাব আব্দুর সবুর, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজ পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল হামিদ, সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ৩-টি কমিটি অনুমোদিত হয়।( সমাজ, মসজিদ,ও মাদ্রাসা) মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, কমিটির সদস্যগণ হলেন। জনাব উক্যনু মারমা চেয়ারম্যান ৪ নং সুয়ালক ইউনিয়ন, জনাব মোঃ আব্দুস সফুর মেম্বার ১নং ওয়ার্ড, কাজি মোঃ আজিজ উদ্দিন (অবঃ আর্মি) সভাপতি মাদ্রাসা কমিটি, মোঃ আব্দুল হামিদ সর্দার সভাপতি সমাজ পরিচালনা কমিটি, মোঃ আব্দুল হাকিম, সভাপতি মসজিদ কমিটি।(কাজি মোঃ আজিজ উদ্দিন (অবঃ আর্মি) কে সভাপতি করে, ১৭ সদস্য বিশিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করেন) (মোঃ আব্দুল হাকিম কে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করেন) উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেনম কাজী মো: আজিজ উদ্দিন (অব: আর্মি), সঞ্চালনা করেন মোঃ আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ