দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, সুমা খাতুন, মোঃ সাইফুল ইসলাম এবং মোঃ তৌহিদুল ইসলাম।স্থানীয়দের মতে, বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা মাধ্যমিক শিক্ষার সুযোগ আরও সহজে পাবে। এতদিন দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াতের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে ছিল। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলে এ সমস্যা অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বলেন, “আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোগডোমা আশ্রয়ণের এই নতুন বিদ্যালয় চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং এলাকায় শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে।স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়টি দ্রুত চালুর উদ্যোগকে।এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ দিনাজপুর জেলার প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ