বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা,২রা মে ২০২৬ ইং শনিবার মানিকগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ব্যাপী শিশু– কিশোরদেরকে মাদকের আসক্তি থেকে রক্ষার জন্য এবং শিশু– কিশোরদের সুষ্ঠু মানসিক বিকাশের লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে "নতুন কুঁড়ি "স্পোর্টসের উদ্বোধন করা হয়। নতুন কুঁড়ি" স্পোর্টস উদ্বোধনী—অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এক আসনের এমপি এস,এ জিন্নাহ কবীর,মানিকগঞ্জ-২ আসনে এমপি, মাঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিল রশিদ,প্রশাসনের অর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি জেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ