বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
আজ ৫ই মে ২০২৬ ইং মঙ্গলবার দুপুর দুইটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন মার্কেটের তিন তলায় উদ্বোধন হলো ফয়সাল আহমেদ রিকির পরিচালনায় "এরিয়া ৫১ একাডেমি"কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার এর। অর্ধশত যুবক এগিয়ে এসেছে প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেরাই এগিয়ে যাবে দেশকে এগিয়ে নেবে এই প্রত্যয় নিয়ে ট্রেনিং সেন্টারে। ট্রেনিং সেন্টারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ।ঘরে বসেই আয়ের সুযোগ, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, গ্রাফিক ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজেরা উদ্যোক্তা হয়ে পরিবারকে স্বনির্ভর করবে মাতৃভূমিকে স্বনির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তার, ক্লাউড কম্পিউটিং, ডেটা সংরক্ষণ, রোবটিক্স অটোমেশন শিল্প খাতে হবে সমৃদ্ধ। বুঝবে বেকারত্ব উন্নত হবে দেশ। এরিয়া ৫১ একাডেমির সাফল্য কামনা করি। এমন একটি মহতী উদ্যোগে নিজেকে যুক্ত রাখতে পেরে এবং উদ্বোধন করতে পেরে গর্ববোধ করছি। রিকি এবং রিমু দুই ভাই ইতোমধ্যেই দক্ষতা অর্জন করেছে প্রযুক্তিতে,সম্মানিত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রযুক্তির দক্ষতায় দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু “এরিয়া ৫১ একাডেমি “প্রযুক্তির দক্ষতায় দেশ গড়ার মহান ব্রত নিয়ে জেগে উঠছে তারুণ্য”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে যাত্রা শুরু করেছে “এরিয়া ৫১ একাডেমি” নামে একটি আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।মঙ্গলবার (৫ মে) দুপুর ২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবীন মার্কেটের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই প্রশিক্ষণ কেন্দ্রের। এর পরিচালনায় রয়েছেন তরুণ উদ্যোক্তা ফয়সাল আহমেদ রিকি। উদ্বোধনী অনুষ্ঠানে অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তারা প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি এবং দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এই প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আধুনিক আইটি বিষয় শেখানো হবে। আয়োজকদের মতে, এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করতে পারবে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং, ডেটা সংরক্ষণ এবং রোবোটিক্স অটোমেশনসহ ভবিষ্যৎ প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়েও কাজ করবে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে বক্তারা “এরিয়া ৫১ একাডেমি”-র সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে উদ্যোক্তা রিকি ও তার ভাই রিমুর প্রযুক্তিখাতে অর্জিত সাফল্যের প্রশংসা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ