লোড হচ্ছে...

মোহনপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালিত।


রতন কুমার প্রামানিক, মোহনপুর প্রতিনিধিঃ Smtv Media মোহনপুর রাজশাহী।


রাজশাহীর মোহনপুর উপজেলায় পহেলা মে শুক্রবার সকাল ১০ দিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী নওগাঁ  আঞ্চলিক মহাসড়ক র‍্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়  সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজেফ- ৮, মোহনপুর উপজেলা শাখা বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, দর্জি ও পোশাক শ্রমিক ইউনিয়ন, উপজেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়ন এর আয়োজনে পহেলা মে শুক্রবার সকাল দশটার দিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি ছিলেন- উপদেষ্টা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল জি,এ,এম আব্দুল আউয়াল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল গফুর মৃধা, মাস্টার আব্দুল আজিজ, নজরুল ইসলাম, গোলাম মাওলা, কৃষি জীবি শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলা শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফিরোজ সহ প্রমূখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ