ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media বার্তা সম্পাদক রাজশাহী।
রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামি হলেন-রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামের মৃত হযরতের ছেলে মো: আনজু (২৭)।গতকাল ৩০ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমান সোয়া ৭ টার দিকে মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মোহনপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আনজুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ১ হাজার ১শ ৫০ টাকা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ