লোড হচ্ছে...

রাজশাহী মোহনপুরে কৃষিতে আনসার,ভিডিপির সাফল্য।


রতন কুমার প্রামানিক, মোহনপুর মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী মোহনপুর।



"সঞ্জীবন প্লাটুন" উদ্যেক্তার বাতিঘর মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,  মহোদয়ের দিক নির্দেশনায় এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মোহনপুর। রাজশাহী এর সার্বিক তত্ত্বাবধানে আনসার -ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে রাজশাহীর  মোহনপুরে উপজেলা আনসার সহকারী কোম্পানী কমান্ডার মোঃ মুকুল সরদার মোহনপুর বিলে ৩৩(তেত্রিশ) শতাংশ জমিতে লতিরাজ বারী-১  প্রজাতির কচুর লতি চাষ করে "আনসার ও ভিডিপি কৃষি উন্নয়ন প্রকল্প" নামে একটি আদর্শ কৃষি খামার গড়ে তুলেছে। এই প্রকল্পের আওতায় লতিরাজ বারী-১ কচুর লতি, পটল ও ধানচাষ করেছেন। তিনি মোহনপুর উপজেলা তথা দেশের সবজি চাহিদা পূরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার এই আনসার ও ভিডিপি কৃষি উন্নয়ন প্রকল্পে ৫ জন‌ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মোহনপুর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। সময়ে সময়ে কৃষি অফিসারদের সাথে সমন্বয় করে সবজি চাষের প্রয়োজনীয় পরামর্শ , সার প্রয়োগ ও বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা বজায় রেখেছেন। তার এই প্রশংসনীয় উদ্যোগে আনসার-ভিডিপির  অন্যান্য সদস্যদের অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ