লোড হচ্ছে...

রাজশাহীতে সাংবাদিক মতিউরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।


মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী।




রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মতিউর রহমানের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে আজ রবিবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হকের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর সঞ্চালনায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম  সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্য ও নেতৃবৃন্দ  মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, স্বাধীন সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সুরক্ষা আইন অতি দ্রুত কার্যকর করার দাবি ও জানান তারা।



voxpop রকি সাধারন সম্পাদক রাজশাহী টেলিভিশন  সাংবাদিক এসোসিয়েশন  voxpop রনি সভাপতি রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম সাংবাদিক মতিউরের দ্রুত  সুস্থতা কামনা করে, ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই জড়িত একজন আসামিকে গ্রেফতার করাই সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা বাকি আসামিদের দ্রুত  গ্রেফতার ও সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিতের দাবি জানান। voxpop ফয়সাল আজম অপু, সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ