লোড হচ্ছে...

গলাচিপা, পটুয়াখালীতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গোলখালী ইউনিয়নে ৪ হাজার ৩৮৮ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।


মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ Smtv Media গলাচিপা, পটুয়াখালী।





পবিত্র ঈদুল আযহার আনন্দ যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের ঘরেও পৌঁছে যায়এই মানবিক প্রত্যয়কে সামনে রেখে গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নে ব্যাপক পরিসরে চাল বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বিশেষ উপহার হিসেবে ইউনিয়নের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।গোলখালী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউনিয়নের মোট ৪ হাজার ৩৮৮ জন অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি আর কৃতজ্ঞতার হাসি।চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ, ইউপি সদস্য মোঃ দুলাল প্যাদা এবং স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় তারা নিজ হাতে অসহায় মানুষের মাঝে চাল তুলে দেন এবং সবার খোঁজখবর নেন।বক্তারা বলেন, “ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।চাল নিতে আসা অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি হয়ে এসেছে। কেউ কেউ বলেন, “ঈদের বাজার করতে হিমশিম খাচ্ছিলাম। এই চাল পেয়ে অন্তত পরিবারের মুখে দু’বেলা খাবার তুলে দিতে পারবো।মানবিক সহায়তার এই উদ্যোগে পুরো এলাকায় ঈদের আনন্দের পাশাপাশি ছড়িয়ে পড়ে সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য বার্তা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ