রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
১১ মে সোমবার বিকেলে সাতোর চৌপুকুরিয়া গ্রামের বটতলী বাজার হতে মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিনের পুত্র মজিবর রহমান (৩০), ফজল হকের ছেলে রাসেল ইসলাম (২০) উভয়ে চাউলিয়া গ্রামের বাসিন্দা, তাদের নিকট ২০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।একই ভাবে গতকাল রোববার শিবরামপুর ইউনিয়নের দেওলি হতে সাহাডুবি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আবু বকর সিদ্দিক (৪২) কে ৫০ পিট ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ০৩ জন আসামীর বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে দুটি মামলা রুজু করে তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। যতক্ষন মাদক নির্মূল হবে না, ততক্ষন পর্যন্ত অভিযান চলবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ