আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩১ জন
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার
আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও এসকাফ সিরাপ উদ্ধার
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারআজ ৭ মে ২০২৬ তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিআইজি হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে মহানগরীর সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য যে, আজ সকালে আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মোঃ জিল্ লুর রহমান বদলি জনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্বভার নবাগত পুলিশ কমিশনার এর নিকট হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।
0 মন্তব্যসমূহ