লোড হচ্ছে...

রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে ২২৯ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী বাশার আলী'কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ রাজশাহী।


নিজস্ব প্রতিবেদক রাজশাহী Smtv Media রাজশাহী।



র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৯ মে ২০২৬ খ্রিঃ ২১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর ফৌজদারপাড়াস্থ আক্কাসের মোড়ের দক্ষিণ পার্শ্বে জনৈক মোঃ শামসুল ইসলাম (৫৫) এর পুকুর পাড় সংলগ্ন বানেশ্বর হইতে শলুয়া গামী পাকা রাস্তার উপর অপারেশন করে ২২৯ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ টাকা ২৪০০/-, ০১টি মোবাইল, ০১টি সিম সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ বাশার আলী (৩৫), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মোছাঃ সোনাভান বিবি, সাং-তাতারপুর ফৌজদারপাড়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদ দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ